বলিউড

মেয়েকে নিয়ে মা শর্মিলার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন সোহা

মুম্বাই, ২২ সেপ্টেম্বর – রূপালি জগত থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন তিনি। বর্তমানে তার ব্যস্ত সময় কাটে স্বামী, সংসার ও সন্তান নিয়ে। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী সোহা আলি খানকে নিয়ে।

এদিকে, সোহা আলি খান রূপালি পর্দা থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সবর তিনি। জীবনের নানা মুহূর্ত এই মাধ্যটির সাহায্যে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন সোহা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন সোহা আলি খান। যেখানে তিন প্রজন্মকে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সোহা আলি খানের শেয়ার করা ছবিটিতে একটি বাগানের মধ্যে মা শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে তাকে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে। তিনজনই জয়পুরী কটন প্রিন্টের পোশাক পরেছেন। তাদের সঙ্গে দেখা গেছে একটি পোষ্যকেও।

ছবিটির ক্যাপশনে সোহা আলি খান লিখেছেন, ‘তিন প্রজন্মের নারী! (এবং একটি কুকুর)।’

এছাড়াও আরও কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে শেয়ার করেছেন সোহা আলি খান। যেখানে মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে।

এন এইচ, ২২ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language