সংগীত

নোবেলের মাদকসেবন ও দাম্পত্য জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীর

ঢাকা, ২৮ আগস্ট – বিতর্কের অন‌্য নাম ‘সারেগামাপা’খ‌্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কয়েক দিন আগে এক মেয়ে বন্ধুর সঙ্গে ‘মাদক’ সেবনের ছবি তার ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। গুঞ্জন উড়ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন নোবেল। বান্দরবানে একটি হোটেলে মেয়ে বন্ধুকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ওই হোটেলে ভাঙচুরের গুঞ্জনও ছড়িয়েছে সোশ‌্যাল মিডিয়ায়।

শুক্রবার (২৭ আগস্ট) এসব বিষয়ে কথা বলেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। এ সময় তার কাছে প্রশ্ন রাখা হয়, যে মেয়ের সঙ্গে নোবেল বান্দরবানে গিয়েছেন তাকে আপনি চিনেন কিনা? জবাবে সালসাবিল মাহমুদ বলেন—‘এই মেয়েটির নাম জেবা। এর আগেও মেয়েটির সঙ্গে তোলা ছবি নোবেল আপলোড করেছিল। জেবা একজন এয়ার হোস্টেস। চাকরির আড়ালে মেয়েটা বিভিন্ন স্থানে মাদক আনা-নেওয়া করে। নোবেল-জেবা দুজনেই মাদকাসক্ত। তারা একসঙ্গে মাদক সেবন করে।’

অন‌্যদিকে নোবেল-সালসাবিলের দাম্পত‌্য জীবনে তৈরি হয়েছে টানাপড়েন। এ বিষয়ে সালসাবিল মাহমুদ বলেন, ‘আমরা বিবাহিত কিন্তু একসঙ্গে থাকি না। মাদক সেবন, নারীঘটিত কারণেই মূলত নোবেলের সঙ্গে থাকি না। একের পর এক এরকম ঘটনা হলে একজন মানুষের সঙ্গে থাকা যায় না। মাদক বা নারীর প্রতি নোবেলের আসক্তি যে পর্যায়ে গেছে তা এখন আর কারো অজানা নয়। সবকিছু সবার সামনেই ঘটছে।’

সোশ‌্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। পরবর্তীতে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।

এম ইউ/২৮ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language