জাতীয়

বাংলাদেশে করোনায় প্রাণ গেলো আরও ১১৪ জনের

ঢাকা, ২৪ আগস্ট – বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও ১১৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ৫১৩ জন।

২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ২৯ জন, রাজশাহী বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language