ঢালিউড

নায়ক সাইমন করোনায় আক্রান্ত

ঢাকা, ০৯ আগস্ট – চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। রোববার (৮ আগস্ট) নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘১ আগস্ট করোনার টিকা নিয়েছি। এর পরের দিন শরীরে জ্বর আসে। জ্বরের পাশাপাশি ঘ্রাণ না পাওয়ায় আজ পরীক্ষা করে জানতে পারলাম, করোনা পজিটিভ। শরীরে ব্যথা ও জ্বর আছে।’

শরীরে জ্বর আসার পর থেকেই পরিবারের লোকজন থেকে আলাদা থাকছেন সাইমন। চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।

কঠোর লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে সাইমন সাদিকের ‘আর্তনাদ’ সিনেমার শুটিং। এছাড়া, শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। গত বছর সাইমন ‘জান্নাত’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

এম এউ, ০৯ আগস্ট

Back to top button
🌐 Read in Your Language