ঢাকা

ঢাকায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৩৮৬, মৃত্যু ৩১

ঢাকা, ০৬ আগস্ট – বৈশ্বিক করোনা মহামারিতে ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেয়েছিল ৪৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩১ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে টাঙ্গাইলে। আর তৃতীয় সর্বোচ্চ ৬ জন মারা গেছেন কিরোশগঞ্জে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language