ক্রিকেট

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

ঢাকা, ০২ আগস্ট – বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের অধিনায়ক নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের চোটের কারণে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচিত হয়েছেন ম্যাথু ওয়েড।

নেতৃত্ব নিশ্চিত হওয়ার পর ৩৩ বছর বয়সী ওয়েড জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সম্ভাব্য ব্যাটিং অর্ডার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার মনে হয়, আমি মিডল অর্ডারে ব্যাট করব।

এর আগে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন ওয়েড। সিডনিতে সেদিন ব্যাট হাতে ৩২ বলে ৫৮ রানের ইনিংসও খেলেছিলেন এই বাঁহাতি। তবে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৩টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়েড। ব্যাট হাতে করেছেন ৬১৩ রান।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০২ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language