রংপুর

রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু

ঢাকা, ২১ জুলাই – রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪২১ জনের। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন। আর শনাক্তের হার ২৪ দশমিক ৭৪ শতাংশ।

গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৫ জন রয়েছে রংপুর জেলার। এছাড়া পঞ্চগড়ের ৪ জন, নীলফামারী ও দিনাজপুরের ২ জন করে এবং লালমনিরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ১৯০ জন, রংপুরে ৯৯, ঠাকুরগাঁওয়ে ১৩, নীলফামারীতে ২৯, পঞ্চগড়ে ৪৩, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৮ ও কুড়িগ্রামে ২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৮ হাজার ৪১৬ জনে। আর বিভাগটিতে নতুন ১৬ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৮২ জনে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language