সাতক্ষীরা

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও ৭ জনের মৃত্যু

সাতক্ষীরা, ১৯ জুলাই – সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৭৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন।

সোমবার (১৯ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৪ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language