টলিউড

একটি শর্ত মানলেই শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ

কলকাতা, ১৫ জুলাই – টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ অ্যাকটিভ। লাইভে এসে প্রায়ই ভক্তদের সঙ্গে কথা বলেন। সেই ধারাবাহিকতায় বুধবার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসেন কিছু সময় আড্ডা দিতে। সেখানে তিনি জানান, একটি মাত্র শর্ত মানলেই তার সঙ্গে কফি ডেটে যাওয়া যাবে।

কী সেই শর্ত? শ্রীলেখা জানান, তার ভালোবাসা পেতে হলে পথপশুদের ভালোবাসতে হবে, তাদের দেখভাল করতে হবে। নিয়মিত যত্ন নিতে হবে পথের অসহায় কুকুর, বিড়ালদের। সহজ কথায়, পশুপ্রেমী হতে হবে তার ভক্তকে। তবেই তিনি তাকে ডেটে নিয়ে যাবেন!

প্রমাণ হিসেবে ওই অনুরাগীকে পথপশুদের যত্ন নেয়ার ছবি শ্রীলেখাকে পাঠাতে হবে সোশ্যাল মাধ্যমকে। এর পরই সঞ্জীব নামে এক ভক্ত জানতে চেয়েছিলেন, কী করে তিনি শ্রীলেখাকে তার ভালোবাসার কথা জানাবেন? উত্তরে সঞ্জীবকে ওই শর্তটি ফের মনে করিয়ে দেন অভিনেত্রী। বলেন, পশুদের ভালোবাসলেই কিছুটা সময় সঞ্জীবের সঙ্গে কাটাবেন।

হঠাৎ এমন দাবি কেন? শ্রীলেখার বক্তব্য, ‘পথপশুদের দায়িত্ব কেউ নিতে চায় না। অবহেলা করে। আমি ওদের কষ্ট দেখতে পারি না। প্রতিবেশিদের সঙ্গে এ নিয়ে নিত্য অশান্তি। মামলা চলছে। ওরা যাতে নিরাশ্রয় না থাকে, তার জন্যই আমার এই পদক্ষেপ। আমাকে ‘ভালোবাসি’ বলার আগে ওদের ভালোবাসতে হবে’।

এন এইচ, ১৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language