চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

চাঁপাইনবাবগঞ্জ, ১৪ জুলাই- গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ জন।

তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, আরটিপিসিআর ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ১২.১২ শতাংশ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৫ জন রোগী ভর্তি আছে। এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ৪,৫৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩,৮৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং মারা গেছে ২০৩ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language