ঢাকা

এডিস মশা রোধে ঢাকা উত্তরে অভিযান, প্রায় ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১২ জুলাই-  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ১৪টি মামলায় সর্বমোট ২ লক্ষ ৯১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ সোমবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ২ লক্ষ ৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২ লক্ষ ৯১ হাজার ৭০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button
🌐 Read in Your Language