বলিউড

ইন্ডাস্ট্রির একাধিপত্য ভেঙেছে ওটিটি: প্রিয়াঙ্কা

মুম্বাই, ২৪ জুন – বর্তমানে হলিউডে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অনেকেই বলে থাকেন বলিউডে কোণঠাসা করা হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ইন্ডাস্ট্রির এক সুপারস্টারের সঙ্গে ঘনিষ্ঠতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কার।

ক্যারিয়ারে টান লাগায় খানিক বাধ্য হয়েই হলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে প্রিয়াঙ্কা নিজের পরিচিতি গড়ে তুলেছেন। আর নিক জোনাসকে বিয়ে করেছেন।

তবে নতুন প্রজন্মের আর পাঁচজন শিল্পীর মতোই ওটিটির জয়গানে যখন প্রিয়াঙ্কা সুর মেলান, তখন তার সঙ্গে জড়িত অতীত অনুষঙ্গ বুঝতে অসুবিধে হয় না।

সম্প্রতি আমেরিকায় একটি ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের উদ্বোধনে প্রিয়াঙ্কা বলেছেন, ‘‘ইন্ডাস্ট্রিতে কয়েকজনের একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম। হিন্দি ছবি বা সিরিজকে ফর্মূলার বাইরে ভাবতে বাধ্য করেছে এই প্ল্যাটফর্মগুলো। ভারতীয় ওটিটির ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ সময়।’’

এন এইচ, ২৪ জুন


Back to top button
🌐 Read in Your Language