বলিউড

প্রথমবারের মতো বায়োপিকে অভিনয় করছেন সালমান খান

মুম্বাই, ১৮ জুন- প্রথমবারের মতো বায়োপিকে অভিনয় করছেন সালমান খান। তবে নিজের বায়োপিকে অভিনয় করছেন না এই বলিউড সুপারস্টার।

পর্দায় ভারতের বিখ্যাত গুপ্তচর রবীন্দ্র কৌশিকের চরিত্র ফুটিয়ে তুলবেন বলিউডের ভাইজান। রবীন্দ্র কৌশিক ‘ব্ল্যাক টাইগার’ নামে বিভিন্ন মহলে পরিচিত।

এই বায়োপিক পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার গুপ্তা। গত পাঁচ বছর ধরে রাজকুমার রবীন্দ্র কৌশিকের জীবনের নানা দিক নিয়ে গবেষণা করছেন। বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষের দিকে। তবে শুটিং বা ছবির মুক্তির সময় এখনো পর্যন্ত জানা যায়নি।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘রাধে’ বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও ৩২ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রিয় নায়কের বায়োপিকে অভিনয়ের খবরে উচ্ছ্বসিত সালমানের ভক্তরা।

সালমান অবশ্য ‘রাধে’র পর ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের কাজ নিয়ে ব্যস্ত। অন্য দিকে, তার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে এক সৎ, নির্ভীক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সালমানকে।

এস সি/১৮ জুন


Back to top button
🌐 Read in Your Language