জাতীয়

৩০ নভেম্বর সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা,২৯ নভেম্বর-দেশের সব উপজেলা ও থানায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একই সঙ্গে কর্মসূচিতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতাও চেয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশবাসীর সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

বিবৃতিতে সোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানায় জামায়াতের পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language