ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, ১৮ জুন-ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এই তথ্য এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ভৈরব র‌্যাব ক্যাম্প।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা নোয়াখালীর সোনাইমুড়ির শহিদুল্লাহর ছেলে সাইফুল ইসলাম রাসেল, নরসিংদীর নাগরিয়াকান্দির মৃত নিজাম উদ্দিনের ছেলে সাগর মিয়া ও ঢাকার দক্ষিণ খান এলাকার হেলাল উদ্দিনের ছেলে নাহিন উদ্দিন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।

তথ্যসূত্র: একুশে টেলিভিশন
এস সি/১৮ জুন


Back to top button
🌐 Read in Your Language