জানা-অজানা

পেঁয়াজ কাটার সময় চোখের জল আটকাতে কিছু উপায়

পেঁয়াজ কাটার সময় সকলেরই চোখ থেকে জল বেরোয়, আর এখানে এটি এড়ানোর কিছু উপায় রয়েছে। ঘরোয়া কিছু উপায়ে আপনি পেঁয়াজ কাটার সময় চোখের জল আটকাতে পারেন। তাহলে আসুন জেনে নিই পদ্ধতিগুলি কী কী –

পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটি ভিজিয়ে রাখুন জলে ১০-১৫ মিনিট, তারপর জল থেকে বের করে কাটুন। এতে পেঁয়াজ থেকে প্রায় সবটুকু সালফার যৌগই বেরিয়ে যায়। তাই আপনার চোখে জল আসবে না।

ফ্রিজে রেখে দিন কাটার আগে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে তা কাটুন বা কাটার আগে পেঁয়াজ নুন-জলে ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর জলে ধুয়ে তা কাটলে আর চোখ জ্বালা একদমই করবে না। নুন জল পেঁয়াজের সালফার শুষে নেয়।

গরম জলের কাছে পেঁয়াজ কাটুন গরম জল, পেঁয়াজ থেকে বেরোনো ভাপকে বাধা দেয় এবং একে আপনার চোখ অবধি পৌঁছাতে বাধা দেয়, যাতে চোখ জ্বলে না বা জল আসে না। একটি পাত্রে গরম জল রাখুন এবং তার কাছে পেঁয়াজ রেখে কাটুন। এতে চোখ থেকে জল পড়বে না।

চুইংগাম চিবোন চুইংগাম চিবোনোর কারণে আপনি মুখ দিয়ে শ্বাস নেন। আপনি যখন মুখ দিয়ে শ্বাস নেন, তখন পেঁয়াজ থেকে বেরোনো ভাপ কম মাত্রায় আপনার নাক দিয়ে ভেতরে প্রবেশ করে। এই কারণে চোখ থেকে জল বেরোনোর পরিমান কমে যায়।

এম এন / ০৭ জুন


Back to top button
🌐 Read in Your Language