ক্রিকেট

এক দিন পরই করোনা নেগেটিভ খালেদ মাহমুদ

ঢাকা, ২৩ মে – করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার মাত্র এক দিনের মাথায় করোনা নেগেটিভ অর্থাৎ করোনা ভাইরাস মুক্ত হিসেবে শনাক্ত হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

শনিবার সকালে শেরে বাংলায় টাইগারদের অনুশীলনের মাঝামাঝি সময় শোনা যায় খালেদ মাহমুদ সুজনের কোভিড-১৯ পজিটিভ এর খবর। দুপুর গড়ানোর পরও মিডিয়ার ফোনও ধরেননি সুজন। হয়তো নিজের ভেতরেই হতাশা অনুভব করছিলেন তিনি।

অবশেষে রাত ৯ টার দিকে করোনার সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসার পর আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। শনিবার রাত সোয়া ১০ টার দিকে গণমাধ্যমরে সাথে মুঠোফোন আলাপে সুজন জানান, অবশেষে নেগিটিভ রিপোর্ট এসেছে।

বোর্ড পরিচালক ও বিসিবির গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, সেই ১৬ মে থেকে টেস্ট করাচ্ছি। কাল শুক্রবারের রিপোর্টটি ছাড়া প্রতিবারই নেগেটিভ এসেছে।

পরে আবার আজ সকালে টেস্ট করানো হয়েছে। রাত ৯ টার পর জানা গেল সে রিপোর্ট নেগেটিভ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ মে


Back to top button
🌐 Read in Your Language