পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গকে উচ্চতর অবস্থানে নিয়ে যাব: মমতা

কলকাতা, ২০ মে– ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১০ বছর আগে ২০ মে শপথ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ উপলক্ষে বৃহস্পতিবার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা এ রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

তৃণমূল সরকারের দশকপূর্তির দিনে এক টুইটবার্তায় মমতা লিখেছেন, ‘১০ বছর আগে এই দিনেই প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নতুন পথে যাত্রা শুরু করেছি। আমার প্রতি অবিচল আস্থা এবং আশীর্বাদের জন্য মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি- পশ্চিমবাংলাকে উচ্চতর অবস্থানে পৌঁছে দেব।’

২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর প্রথমবার মুখ্যমন্ত্রী হন মমতা। এর পর ২০১৬ সালে দ্বিতীয়বার এবং গত ৫ মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূল নেত্রী।

সূত্র : সমকাল
এম এন / ২০ মে


Back to top button
🌐 Read in Your Language