মিডিয়া
রোজিনার রিমান্ড নাকচ, জামিন নামঞ্জুর

ঢাকা, ১৮ মে– সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নাকচ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে রোজিনাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন।
রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সামাজী রিমান্ডের আবেদনের বিরোধিতা করে জামিন চান।
শুনানি শেষে বিচারক জসিম উদ্দিন রোজিনার জামিন আদেশ ও রিমান্ড আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ১৮ মে









