মিডিয়া

সাংবাদিক রোজিনার মুক্তি দাবি জাপার

ঢাকা, ১৮ মে – দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, এমপি।

সোমব‌ার (১৭ মে) রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘মন্ত্রনালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলাম এর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ মে


Back to top button
🌐 Read in Your Language