ক্রিকেট

কোয়ারেন্টাইনে কি করছেন মোস্তাফিজ?

ঢাকা, ১৮ মে – ভারত থেকে আইপিএল খেলে ফেরার পর হোটেল কোয়ারেন্টাইনে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সঙ্গে আছেন স্ত্রী। ১৪ দিন এভাবেই কাটাতে হবে তাদের। চলছে কোয়ারেন্টাইনের ১২তম দিন। আর দুইদিন পরেই মুক্তি পাবেন। তারপরেও হোটেলবন্দি মোস্তাফিজের শারিরীক কসরত কিন্তু থেমে নেই। সোশ্যাল সাইটে পাওয়া গেল তারই প্রমাণ।

এর আগেও নিজের কোয়ারেন্টিন আপডেট দিয়েছেন মোস্তাফিজ। ‘বন্দি’ অবস্থায় সাক্ষাতকারও দিয়েছেন।

সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, কাটার মাস্টারকে শারীরিক কসরত করতে। ক্যাপশনে ছোট করে লেখা ‘কোয়ারেন্টিন ডে ওয়ার্কআউট’। ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেল রুমে থাকা সোফাসেটের ওপর তিনটি ডাম্বেল রেখে ব্যায়াম করছেন মোস্তাফিজ।

প্রসঙ্গত, করোনায় মাঝপথে স্থগিত হওয়া এবারের আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজ। রাজস্থান রয়্যালস তাকে সবগুলো ম্যাচই খেলিয়েছে। আইপিএল স্থগিতের পর গত ৬ মে ভাড়া করা বিমানে সাকিব আল হাসান এবং মোস্তাফিজ দম্পতিকে দেশে পাঠায় আইপিএল কর্তৃপক্ষ।

ঢাকা বিমানবন্দর থেকেই সাকিবকে রাজধানীর গুলশানের বিলাসবহুল হোটেল ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ আর মোস্তাফিজ দম্পতিকে ‘সোনারগাঁও হোটেলে’ কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তারা দুইবার করে করোনা নেগেটিভ হয়েছেন।


সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ মে


Back to top button
🌐 Read in Your Language