চট্টগ্রাম

জামায়াতের শীর্ষ নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

চট্টগ্রাম, ১৫ মে – চট্টগ্রাম মহানগর জামাতে ইসলামীর সাবেক আমির ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে জেলার সাতকানিয়া পৌরসভা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের বলেন, হাটহাজারীর সহিংসতার ঘটনায় শাহজাহান চৌধুরী সম্পৃক্ততার প্রমাণ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন।

এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামাত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে বলে জানা যায়।

সূত্র : আমাদের সময়
এন এ/ ১৫ মে


Back to top button
🌐 Read in Your Language