মিডিয়া

করোনায় মারা গেলেন শফিউজ্জামান খান লোদী

ঢাকা, ১৯ এপ্রিল – বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার উজ্জল তারকা শফিউজ্জামান খান লোদী আর নেই। আজ রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি আবদুর রহমান।

লচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি’র জনপ্রিয় উপস্থাপক ছিলেন। দীর্ঘ ১৮ বছর যাবত চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিত শফিউজ্জামান খান লোদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন : মামুনুল হকের বিরুদ্ধে মোবাইল চুরিরও অভিযোগ রয়েছে

এরপর তার অবস্থা আরো অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে গত চারদিন ধরে লোদী আইসিইউতে ছিলেন বলে জানান তার ‘আমার ছবি’ অনুষ্ঠানের সহকারি ও এডিটর এ কে আজাদ।

জানা গেছে, আজ রবিবার (১৮ এপ্রিল) বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

সূত্র : সারাবাংলা
অভি/ ১৯ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language