জাতীয়

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল

ঢাকা, ১৫ এপ্রিল – চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

সাজেদুল আউয়ালের একমাত্র ছেলে ইশরাত শামীম অনন্ত বলেন, “বাবা গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর কিছুটা ভালো ছিলেন। আজকে সন্ধ্যার পর হঠাৎ করেই বলছিলেন, খারাপ লাগছে। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন অ্যাম্বুলেন্স কল করি। কিন্তু আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাকে হাসপাতালে আর নিতে পারিনি।”

দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অনন্ত। তিনি বলেন, “পারিবারিকভাবে আলোচনা করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন : পাঁচ দেশে বিশেষ ফ্লাইট ‘চালু হচ্ছে’ শনিবার থেকে

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল সাজেদুল আউয়ালের। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, “সাজেদুল আউয়ালের জন্ম কুমিল্লায়। উনার নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, পরে ব্রাহ্মণবাড়িয়াতে উনি বিয়ে করেছেন। সেই সূত্রেই সাহিত্য একাডেমির সঙ্গে এবং আমার সাথে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়। সাহিত্য একাডেমির বিভিন্ন কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি আমাদের উৎসাহ জুগিয়েছে।”

বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, “সাজেদুল আউয়াল স্বাধীনতা পরবর্তী সময়ের নাট্যচর্চায় উল্লেখযোগ্য নাম। তার লেখা ‘ফনি মনসা’ নাটকটি আমি নির্দেশনা দিয়েছি। আমাদের নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার’ এর সাথে দীর্ঘ দিন সম্পৃক্ত ছিল। সিনেমা নিয়ে তার গবেষণা আমাদের সমৃদ্ধ করেছে। ভীষণ গুণি গবেষক ছিলেন।”

সুত্র : দেশ রূপান্তর
এন এ/ ১৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language