ক্রিকেট

আজকের ম্যাচে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ

মুম্বাই, ১৪ এপ্রিল – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন : ‌আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের

এবি ডি ভিলিয়ার্স ও ম্যাক্সওয়েলরা মাঠে নামছে বিরাট কোহলির নেতৃত্বে। প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলাই তাদের লক্ষ্য। প্রথম ম্যাচে গত দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছেও তারা। অন্যদিকে, হায়দ্রাবাদের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে তারা হেরে গেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের কাছে।

আজকের ম্যাচে দুদলের সম্ভাব্য একাদশ:

ব্যাঙ্গালুরু: দেভদূত পাডিকাল, বিরাট কোহলি (অধিনায়ক), রাজাত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), হার্শাল প্যাটেল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজ ও যুজভেন্দ্র চাহাল।

হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, মনিশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, জেসন হোল্ডার/মোহাম্মদ নবি, বিজয় সংকর, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বিপ শর্মা/শাহবাজ নাদিম ও টি নটরাজন।

করোনার জন্য গত বছর আইপিএল আরব আমিরাতে হলেও এবার ভারতেই হচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গত আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিল না। ত্রয়োদশ আসর নিয়ে তাই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে কিছুটা ভাটা পড়ে। তবে এবারের আসরে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language