জাতীয়

করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. একে আজাদ

ঢাকা, ১০ এপ্রিল – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান।

শুক্রবার বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। সংক্রমণের লক্ষণ দেখা দিলে তারা উভয়েই নমুনা পরীক্ষা করতে দেন। গত মঙ্গলবার দুজনেরই করোনাভাইরাস ধরা পড়ে।

আরও পড়ুন : করোনায় ৮৯ পুলিশ সদস্যের মৃত্যু, শনাক্ত ২০ হাজার ছাড়াল

তিনি জানান, অধ্যাপক ডা. আজাদকে মঙ্গলবারই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। আজাদ স্যার কেবিনে আছেন। তার শরীর ভালো আছে। তিনি এখনও ঝুঁকিমুক্ত। স্যারের ছেলের সঙ্গে আমি এখনই কথা বললাম।

শুক্রবার সন্ধ্যায় ডা. নাজিমুল জানান, আমি এই দুদিন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। কিন্তু আজ শরীরের অবস্থা আগের চেয়ে একটু খারাপ হয়েছে। বাসায় থাকা সম্ভব হচ্ছে না।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language