জাতীয়

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৩ আগস্ট – মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যাতে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে বা কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেখ হাসিনা আগামী ৫ অগস্ট প্রকাশ্য বক্তব্য দিতে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, তা বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এই প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাই কমিশনারকে বলেন, শেখ হাসিনাসহ কোনো কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য যেন ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক উস্কানি দিতে না পারে।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সমীচীন হবে না। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক ধারাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি ভারতকে সতর্ক করেন।

এনএন/ ৩ আগস্ট ২০২৬


Back to top button