চাঁদপুর

চাকমা দম্পতির পেটে মিললো ২৯০০ পিস ইয়াবা

চাঁদপুর, ২৩ মার্চ – চাকমা দম্পতির পেটের ভেতর থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের টিম। ওই দম্পতি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।

সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টায় হাসপাতালে নিয়ে ওই দম্পতির পেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইট হং এর আমতলি এলাকার সুকিঅং চাকমা এবং গান্ধী চাকমা দম্পতি পেটের ভেতরে করে ইয়াবা চালান দিতে চাঁদপুর শহরে আসে। গোপন সূত্রে এই খবর পেয়ে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। পরে মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের বাবুরহাট-মতলব সড়কের সামনে থেকে ওই দম্পতিকে আটক করা হয়। এরপর শহরের বেলভিউ হাসপাতালে তাদের এনে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

তিনি বলেন, ওই চাকমা দম্পতির মধ্যে স্বামী সুকিঅং চাকমার পেট থেকে ১৫০০ এবং তার স্ত্রী গান্ধী চাকমার কাছ থেকে আরও ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language