ক্রিকেট

একাদশে নেই রুবেল, অভিষিক্ত মেহেদি

ডানেডিন, ২০ মার্চ – নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে নেই রুবেল হোসেন। তিন পেসার নিয়ে সাজানো টাইগারদের বোলিং আক্রমন বিভাগ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই টাইগার।

এদিকে এই ম্যাচ দিয়েই অভিষেক হলো, ঘরোয়া ক্রিকেটে দোর্দন্ড দাপটে প্রতিপক্ষের মূর্তমান ত্রাস হয়ে উঠা তরুণ অফ স্পিনার শেখ মেহেদি হাসানের। তিনি বাংলাদেশের ১৩৫তম ওয়ানডে ক্রিকেটার। স্পিন বিভাগে তাকে সঙ্গ দেবেন মেহেদি হাসান মিরাজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭০ ম্যাচে ৯৮৭ রান ও ৬৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামছেন শেখ মেহেদি।

আরও পড়ুন : বাংলাদেশের শ্রীলংকা সফরের সূচি চূড়ান্ত

স্বাগতিকদের মধ্যে অভিষেক করানো হয়েছে তিনজনকে। স্কোয়াডে ডাকা তিন নতুন মুখ ড্যারেল মিচেল, ডেভন কনওয়ে এবং উইল ইয়ংকে প্রথমবারের মতো ওয়ানডে দলে নেয়া হয়েছে। সবশেষ ২০১২ সালে একসঙ্গে তিনজনের অভিষেক করিয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ মার্চ

Back to top button
🌐 Read in Your Language