জাতীয়

আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে

ঢাকা, ১৮ মার্চ – সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব বেগম মাহফুজা আখতার।

আরও পড়ুন : প্রাণের বইমেলা শুরু হচ্ছে আজ

মন্ত্রী বলেন, যারা আামদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি সেই স্বাধীনতা বিরোধীরা কাপুরুষের মত বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করার চেষ্টা করেছে। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র কোনদিনও সফল হয়নি। ষড়যন্ত্রকারীরা এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃত করার তীব্র ষড়যন্ত্র করেও সফল হয়নি। এ দেশের জনগণ কুচক্রী মহলের সে ষড়যন্ত্র সফল হতে দেয়নি।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্বা উম্মোচনের মহানায়ক। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘ ২১ বছর ছিল বাঙালির জন্য অন্ধকারের যুগ। ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষে একের পর এক অসম্ভবকে সম্ভব করেন দেশের জন্য। দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা এনে দিয়েছেন।’

তিনি আরো বলেন, বাঙালিদের ও বাংলাদেশের স্বার্থরক্ষায় বঙ্গবন্ধুর রক্ত এতো উজ্জিবীত ছিল, যার কাছে মরুভূমির নিষ্কলুষ সূর্যোদয় ছিল ম্লান। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে সবাইক দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ মার্চ


Back to top button