জাতীয়

সাংসদ সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেট, ১১ মার্চ – সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন : এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফও পৃথক পৃথক শোকবার্তায় এই সাংসদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন এই সাংসদ।

সূত্র: ঢাকাটাইমস
এন এ/ ১১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language