ঢাকা

রাজধানীর শ্যামলীতে ফ্রিজ বিস্ফোরণে দগ্ধ ২

ঢাকা, ১৫ অক্টোবর- রাজধানীতে শ্যামলী বাসস্ট্যান্ডে একটি ফাস্টফুডের দোকানে প্রচণ্ড শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণের ঘটনায় দুই পথচারী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, সাদেকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (২২)।

বুধবার বেলা দেড়টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ডে একটি ফাস্টফুডের দোকানে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আদাবর থানার ওসি মো. শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে বৃষ্টির কারণে শ্যামলী বাসস্ট্যান্ডে ওই ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন দুজন। দোকানের শাটার বন্ধ ছিল। এসময় দোকানের ভেতর থেকে বিকট শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণ হলে শাটার ভেঙে ফ্রিজসহ রাস্তায় এসে পড়ে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language