আইন-আদালত

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদের ৯টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

বিএনপিপন্থী আইনজীবী

যশোর,২৯ নভেম্বর-যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সমিতির বার্ষিক নির্বাচনে ১০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গ্রন্থাগার সম্পাদক পদে একমাত্র প্রার্থী মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক পদে মো. নূর আলম পান্না এবং যুগ্ম সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও মো. মাহবুবুর রহমান (মাহবুব)। সহকারী সম্পাদক পদে প্রথম ও দ্বিতীয় হয়েছেন মো. গোলাম মোস্তফা (সুমন) ও সিরাজুল ইসলাম (সাগর)।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মুস্তাকিম মোস্তফা খান। এ ছাড়া কার্যকরী সংসদের দুটি সদস্যপদে জয়ী হয়েছেন শামস ইমরান ও সুদীপ্ত কুমার।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language