সংগীতশিল্পী জানে আলমের জনপ্রিয় দশ গান

ঢাকা, ০৩ মার্চ – ‘একটি গন্ধমের লাগিয়া’ খ্যাত শিল্পী জানে আলম আর নেই। মঙ্গলবার রাত ১০ টায় তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।
প্রায় চার হাজারের মত গান গেয়েছেন নন্দিত এই শিল্পী। তার গাওয়া জনপ্রিয় দশ গান নিয়ে আজকের প্রতিবেদন।
‘ইস্কুল খুইলাসে রে মওলা’, ‘দয়াল বাবা কেবলা কাবা’, ‘গ্রামের নওজোয়ান’, ‘মনে যারে চায় তারে কি ভুলিতে পারি’, ‘আমার অন্তরায় আমার কলিজায়’, ‘গ্রামের নওজোয়ান’, ‘দিঘীর জলে’, ‘বৈশাখে তোমার সাথে’, ‘বাবা ভান্ডারী’, ‘একটি গন্ধমের লাগিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
আরও পড়ুন : কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন
এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।
মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় তার অবনতি হতে থাকে। এরপর আজ তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর তিনি না ফেরার দেশে চলে যান।
মানিকগঞ্জের হরিরামপুরে জানে আলমের জন্ম। স্বাধীনতার পর পরই তার গানের শুরুটা। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তার পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য।
এন এইচ, ০৩ মার্চ









