নারায়নগঞ্জ

রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের বাসে আগুন, পুড়ে ছাই

বাসে আগুন

নারায়ণগঞ্জ,২৮ নভেম্বর-নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত সেখানে আসে। এ সময় তারা দেশীয় অস্ত্র দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে ভয় দেখায় ও হুমকি দেয়। পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language