জাতীয়
লাহোরের ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা,২৭ নভেম্বর-পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির লাহোরে অবস্থিত ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার স্পিকারের এই পরিদর্শনের তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মিনার-ই-পাকিস্তান দেশটির স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার স্মৃতি ধরে রাখতে এটি নির্মাণ করা হয়।
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







