নাটক

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ

মামুনুর রশীদ

ঢাকা,২৫ নভেম্বর-দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা জটিল। বুধবার তাঁকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তাঁকে দ্রুত সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language