জাতীয়

১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

ঢাকা,২৩ নভেম্বর-আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। উদ্বোধনের দিন চারটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করবে বহুল প্রতীক্ষিত এই প্রকল্প। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে এর কার্যক্রম শুরু হবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। তা ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। তাই শর্ত মেনে নেওয়া হয়েছে। এতে খুব একটা পিছিয়ে পড়েছেন, এমন নয়। তবে পুরোপুরি বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

অন্য এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এর উদ্বোধন করা হবে। তবে ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language