গাইবান্ধার ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার

গাইবান্ধা,২১ নভেম্বর-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবন থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসআরবি-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে একটি ফিলিং স্টেশন ও ইটভাটার পাশে নির্মাণাধীন একটি ভবনের ভেতরে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমার সন্ধান পাওয়া যায়।
পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে।
এসআরবি জানায়, উদ্ধার করা বোমাগুলো পরে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬







