বরিশাল

বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাহাঙ্গীর কবির নানকের বাসভবন

বরিশাল,১৯ নভেম্বর- কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে নগরীর বটতলা এলাকার ক্ষিরোদ মুখার্জী লেনের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।

তবে এতে বাড়িটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা ভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষ এবং বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language