লালমনিরহাট

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

লালমনিরহাট,১৯ নভেম্বর-লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়ার অর্থ নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। একই সঙ্গে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language