শিক্ষা
বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি

ঢাকা,১৮ নভেম্বর-ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী বছরের ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুয়েটের ভর্তি কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান জানান, ভর্তি পরীক্ষার তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







