জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের পাশে ককটেল বিস্ফোরণ, আহত চালক

ঢাকা,১০ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে ক্যাম্পাসের শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, টানা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আহত সোহেল যে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন, সেটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় (ইন্টারন্যাশনাল বিজনেস) বিভাগের শিক্ষক তাসলিমা নাবিলা ইসলাম।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







