জাতীয়
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিল সৌদি আরব

ঢাকা,০১ নভেম্বর-বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের জন্য কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে হজযাত্রীদের বিমা-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ সৌদি সরকার ফেরত দেওয়ার বিষয়টি জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি জানান, ২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। সৌদি সরকার সেই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে।
শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







