ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতিতে ইসরায়েলে আরও প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৮ অক্টোবর-ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী টেক্সাস থেকে প্যাট্রিয়ট সিস্টেমটি ইসরায়েলে পাঠাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এ ছাড়া সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আগামী মাসেই ওই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ পৌঁছানোর কথা রয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। আগামী মাসে নতুন বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপটি ওই অঞ্চলে পৌঁছে সেগুলোর সঙ্গে যুক্ত হবে। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যেন বিভিন্ন ধরনের বিকল্প থাকে, সে লক্ষ্যেই এসব সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এস এম/ ২৮ অক্টোবর ২০২৬







