মধ্যপ্রাচ্য

মধ্যস্থতা সফল করতে উপসাগরীয় দেশগুলোকে হুমকি বন্ধে ইরানের প্রতি কাতারের আহ্বান

কাতারের আহ্বান

দোহা,২৭ অক্টোবর-মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টা সফল করার জন্য আরব উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে হুমকি বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে কাতার।

মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইব্রাহিম সুলতান আল-হাশমি এ আহ্বান জানান।

তিনি বলেন, যেকোনো মধ্যস্থতার প্রচেষ্টা সফল করতে ইরানকে অবশ্যই সদিচ্ছার পরিচয় দিতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ওপরও জোর দেন তিনি।

কাতারের মতে, হুমকি বন্ধ করা এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করা সম্ভব।

এস এম/ ২৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language