ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নির্বাচন কমিশন (ইসি)

ঠাকুরগাঁও,২৫ অক্টোবর-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকার বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রবিবার ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। অর্থাৎ, ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এ অবস্থায় নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২৫ অক্টোবর ২০২৬

শিরোনাম যোগ করে সংবাদটি সাজানপ্রথম অনুচ্ছেদটি আরও সংক্ষিপ্ত করুন

Back to top button
🌐 Read in Your Language