খাগড়াছড়ি

খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় আয়োজনে পালিত হলো প্রবারণা পূর্ণিমা

প্রবারণা পূর্ণিমা

খাগড়াছড়ি,২৫ অক্টোবর- নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে খাগড়াছড়ি সদরের ধর্মপুর এলাকার ঐতিহ্যবাহী পুরোনো আর্য বনবিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশ ও জাতির সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও সংঘদানে অংশ নেন। এ সময় বিহারে আসা ধর্মপ্রাণ ভক্তরা বৌদ্ধ ভিক্ষুদের ধর্মদেশনা শোনেন।

তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। এই পূর্ণিমা আত্মশুদ্ধি, ক্ষমা, মৈত্রী ও অহিংসার শিক্ষা দেয়। পাশাপাশি পারস্পরিক ভুলত্রুটি ক্ষমা করে হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা এবং সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনার আহ্বান জানানো হয়।

এস এম/ ২৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language