চাঁদপুর

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৩০ জেলের কারাদণ্ড, আটক ২ অপ্রাপ্তবয়স্ক মুক্ত

৩০ জেলের কারাদণ্ড, আটক ২ অপ্রাপ্তবয়স্ক মুক্ত

চাঁদপুর,১৬ অক্টোবর- চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

পরে আটক জেলেদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অভিযানের সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে হাতেনাতে ৩২ জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে মুচলেকা নেওয়ার পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ১৬ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language