জাতীয়

আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

ঢাকা, ০৮ অক্টোবর-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রয়াত শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় তখনকার বুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। হত্যা মামলায় তাদের সাজা দেওয়া হয়।

এস এম/ ০৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language